আয়কর আইনের ১৩৯এএ ধারায় বলা আছে যারা ১লা জুলাই ২০১৭ সালের মধ্যে প্যান পেয়েছেন সেই সব ব্যক্তির প্যানের সাথে আধার নম্বর লিংক করা আবশ্যিক। আধারের সাথে প্যান কার্ডের লিংক করার শেষ তারিখ ছিল ৩১শে মার্চ ২০১৯। আয়কর বিভাগের আদেশ এবং বিজ্ঞপ্তি অনুসারে এর মধ্যে লিংক করা না হলে প্যান অকার্যকর হয়ে যেত।
আয়কর আইন অনুসারে আধারের সাথে প্যান কার্ডের লিংক করার শেষ তারিখ সরকারী গেজেটে নটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করা প্রয়োজন। কিন্তু এরকম কোনো নটিফিকেশনের ছিল না যেখানে বলা ছিল এই লিংক করার শেষ তারিখ ৩১শে মার্চ ২০১৯। সুতরাং এই তারিখ এবং প্যানের নিষ্ক্রিয়তা নিয়ে সব মহলেই ধোঁয়াসা ছিল।
এই সংশয় কাটাবার জন্য আয়কর বিভাগ গত ৩১শে মার্চ ২০১৯ তারিখে সরকারী গেজেটে একটি নটিফিকেশন প্রকাশ করেছে। এই নটিফিকেশনে বলা হয়েছে আছে যারা ১লা জুলাই ২০১৭ সালের মধ্যে প্যান পেয়েছেন সেই সব প্যানের সাথে আধার নম্বর লিংক করা বাধ্যতামূলক। আধারের সাথে প্যান কার্ডের লিংক করার শেষ তারিখ ৩০শে সেপ্টেম্বর ২০১৯। এর মধ্যে এই লিংক করা না হলে প্যান অকার্যকর হয়ে যেতে পারে।
প্যান অকার্যকর হয়ে গেলে ধরে নেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তির কোনও প্যান নেই এবং আয়কর বিভাগ আইনানুগ ব্যবস্থা নেবে। এক্ষেত্রে ব্যক্তির ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং প্যান না থাকার দরুন বেশী টিডিএস কাটা হবে।
তবে নিম্নলিখিত ব্যক্তি যাদের আধার কার্ড বা আধার এনরোলমেন্ট আইডি নেই তাদের ক্ষেত্রে এই লিংক এর শেষ তারিখ প্রযোজ্য হবে না।
১) আয়কর আইন অনুসারে যারা অনাবাসী ভারতীয়।
২) যারা ভারতীয় নাগরিক নন।
৩) যাদের কর যোগ্য বছরে বয়স ৮০ বছর বা তার অধিক।
৪) আসাম, মেঘালয় এবং জম্বু ও কাশ্মীরের বাসিন্দা।
২) যারা ভারতীয় নাগরিক নন।
৩) যাদের কর যোগ্য বছরে বয়স ৮০ বছর বা তার অধিক।
৪) আসাম, মেঘালয় এবং জম্বু ও কাশ্মীরের বাসিন্দা।
প্রিয় পাঠক–পাঠিকা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো বিষয়ে জানা- অজানা তথ্য আমাদের সাথে আপনিও শেয়ার করতে পারেন।১০০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখে ছবি সহ মেইল করুন wonderlandcity.net@gmail.com ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

Comments
Post a Comment