আধার কার্ড পাবার পর বিভিন্ন কারনে আপনার ঠিকানা পালটাতে পারে। এখন থেকে ঘরে বসেই অনলাইনে আপনি আধার কার্ডে আপনার ঠিকানা পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে আপনার মোবাইল নম্বর আগে থেকে আধার ডেটাবেসে লিপিবদ্ধ থাকতে হবে। ঠিকানা ছাড়া অন্য কিছু পরিবর্তন করতে হলে আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে।
আপনি জেনে নিন কি ভাবে আধারে আপনার ঠিকানা পরিবর্তন করবেন। আপনি uidai.gov.in ওয়েব সাইটে গিয়ে "self-service" পোর্টালের মাধ্যমে আপনার ঠিকানা পরিবর্তন করতে পারবেন। পোর্টালে লগইন করার জন্য আপনার রেজিস্টার্ড মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। এই পাসওয়ার্ড দিয়ে আপনি পোর্টালে লগইন করতে পারবেন।
লগইন করার পর এড্রেস আপডেট রিকোয়েস্টে যান।
আপনার ঠিকানা সংক্রান্ত প্রমাণের নিচে দেওয়া যে কোনো একটির অরিজিনাল ডকুমেন্ট অথবা সেল্ফ এটেস্টেট কপি স্ক্যান করে আপলোড করুন। বিপিও সার্ভিস প্রোভাইডার সিলেক্ট করে সাবমিট করুন।
ঠিকানা প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টগুলি হলঃ
১) ব্যাংক স্টেটমেন্ট বা পাসবই
২) পোস্ট অফিস এক্যাউন্ট স্টেটমেন্ট বা পাসবই
৩) রেশন কার্ড
৪) ভোটার আইডি
৫) ড্রাইভিং লাইসেন্স
৬) পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর ফটো আইডেনটিটি সার্ভিস কার্ড যেখানে ঠিকানা দেওয়া আছে
৭) ম্যারেজ সার্টিফিকেট
৮) তিন মাসের পুরনো ইলেক্ট্রিসিটি বিল, গ্যাস কানেকশণ বিল, ল্যান্ডলাইন টেলিফোন বিল, সম্পত্তি ট্যাক্স রসিদ এবং ক্রেডিট কার্ড স্টেটমেন্ট।
২) পোস্ট অফিস এক্যাউন্ট স্টেটমেন্ট বা পাসবই
৩) রেশন কার্ড
৪) ভোটার আইডি
৫) ড্রাইভিং লাইসেন্স
৬) পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর ফটো আইডেনটিটি সার্ভিস কার্ড যেখানে ঠিকানা দেওয়া আছে
৭) ম্যারেজ সার্টিফিকেট
৮) তিন মাসের পুরনো ইলেক্ট্রিসিটি বিল, গ্যাস কানেকশণ বিল, ল্যান্ডলাইন টেলিফোন বিল, সম্পত্তি ট্যাক্স রসিদ এবং ক্রেডিট কার্ড স্টেটমেন্ট।
আপলোড ডকুমেন্ট যথাযথ বৈধতা যাচাই করার পর ঠিকানা আপডেট করা হবে।
প্রিয় পাঠক–পাঠিকা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো বিষয়ে জানা- অজানা তথ্য আমাদের সাথে আপনিও শেয়ার করতে পারেন।১০০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখে ছবি সহ মেইল করুন wonderlandcity.net@gmail.com ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

Comments
Post a Comment