ব্যাংক আপনার সেভিংস একাউন্ট থেকে টিডিএস বাবদ টাকা কেটে নিয়েছে? আয়কর রিটার্ন জমা দেবার সময় পার হয়ে গেছে? তবে কি ভাবে সেই টাকা ফেরত পাবেন জেনে নিন-


২০১৫-১৬, এবং ২০১৬-১৭ অর্থবছরের (ফিনানশিয়াল ইয়ার) আয়কর রিটার্ন নির্দিষ্ট সময় সীমার মধ্যে জমা করতে পারেন নি? 

২০১৫ -১৬ এবং ২০১৬-১৭এর অর্থবছরের জন্য আয়কর রিটার্ন (আইটিআর) ফাইল করার জন্য শেষ তারিখ ছিল ৩১শে মার্চ ২০১৮। আপনার অলসতা, ব্যস্ততা বা ব্যস্ত সময়সূচীর জন্য আপনি হয়তো আয়কর রিটার্ন  জমা করতে পারেন নি। এক্ষেত্রে  আপনি আয়কর দপ্তরের কাছে ডিফল্টার আয়কর দাতা হিসাবে গণ্য হবেন।

এখন আপনার কি করা উচিত বুঝতে পারছেন না। এখানে আপনি জেনে নিন সময়সীমাটি পার হবার পরেও আয়কর রিটার্ন জমা দেবার কোনও সম্ভাবনা আছে কিনা।

এখানে আপনাকে জানিয়ে রাখি সময়সীমা পার হলেও এখনও আপনি রিটার্ন জমা করতে পারবেন।

এক্ষেত্রে আপনাকে উপযুক্ত কারণ দেখিয়ে জানাতে হবে কেন আপনি রিটার্ন জমা করতে পারেন নি এবং তার সাথে এই বিলম্ব মাপ করে দেবার জন্য আয়কর বিভাগে লিখিত আবেদন করতে হবে।

আয়কর বিভাগে আপনার আবেদনটি মঞ্জুর করা হবে যদি সেটি নিম্নলিখিত শর্তাবলী মেনে করা হয়ে থাকে:

ক) আবেদনটি সঠিক এবং জেনুইন হতে হবে।
খ) বিলম্ব হবার মধ্যে সত্যিকারের বাধা ছিল।
গ) আয়কর আইনের অধীনে অন্য কোন ব্যক্তির হাতে আয় আদায়যোগ্য নয়।
ঘ) উৎস, আগাম কর বা স্ব-মূল্যায়ন ট্যাক্সে অতিরিক্ত কর কাটা হয়েছে বা কর জমা দেওয়ার ফলে আপনার অর্থ ফেরত হবার কথা।

এই আবেদন করার জন্য আপনি ৬ বছর পর্যন্ত সময় পাবেন। এর মানে ২০১৫-১৬ অর্থবছরের জন্য আপনি ৩১শে মার্চ ২০২৩ সাল পর্যন্ত সময় পাবেন। এরকমই ২০১৬-১৭ অর্থবছরের জন্য আপনি ৩১শে মার্চ ২০২৪ সাল পর্যন্ত সময় পাবেন।

আপনার আবেদনটি গৃহীত হওয়ার  ছয় মাসের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করা হবে। এখানে জেনে রাখা ভালো যে বকেয়া ট্যাক্স রিফান্ডের ক্ষেত্রে আপনি কোন সুদ পাবেন না।

Comments