ভোটার কার্ডের ভুল শোধরান বাড়ি বসে, জানুন সংশোধনের সহজ নিয়ম

ভোটার আইডি কার্ডের ভুল সংশোধনের পদ্ধতিও খুব সহজ। আসু্ন জেনে নেওয়া যাক।

অনলাইনেই হবে সমস্যার সমাধান। ফাইল চিত্র।ভোটার আইডি কার্ডের গুরুত্ব কতটা সে সম্পর্কে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। কেবল ভোটাধিকার প্রয়োগের অধিকারই নয়, এই কার্ডের গুরুত্ব নাগরিকত্বের প্রমাণ হিসেবেও অপরিহার্য।
ভোটার আইডি কার্ডে তাই কোনও ভুল থেকে গেলে বিচলিত হতেই হয়। সেই ভুল সংশোধন বেশ সময়সাপেক্ষই ছিল এতদিন। স্থানীয় পুরসভায় যোগাযোগ করা ইত্যাদি নানা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হতো। তাও নির্বাচন কমিশনের তরফে সংশোধনের জন্য ধার্য করা নির্দিষ্ট সময়েই তা করা যেত। কিন্তু এখন অনলাইনেই সংশোধন করে নেওয়া যাচ্ছে ভোটার আইডি কার্ডের ভুল। পদ্ধতিও খুব সহজ। আসু্ন জেনে নেওয়া যাক—
১) প্রথমেই www.nvsp.in ওয়েবসাইটে যেতে হবে।
২) সেখানে সংশোধনের অপশন অর্থাৎ ‘কারেকশন অফ এন্ট্রিজ ইন ইলেক্টোরাল রোল’-এ ক্লিক করতে হবে।
৩) ক্লিক করলেই খুলে যাবে ফর্ম ৬।
৪) এবার পছন্দের ভাষা বেছে নিতে হবে।
৫) এবার প্রয়োজনীয় তথ্যগুলি একে একে দিয়ে দিন।৬) প্রয়োজনীয় ডকুমেন্টও আপলোড করতে হবে। যেমন আপনার সাম্প্রতিক ছবি, বৈধ আইডি ও অ্যাড্রেস প্রুফ, বার্থ সার্টিফিকেট ইত্যাদি।
৭) এর পর সংশোধনের অপশনে ক্লিক করে প্রয়োজনীয় সংশোধনগুলি করে নিন।
৮) এবার আপনার ইমেল আইডি ও মোবাইল নম্বর দিতে হবে।কাজ শেষ হয়ে গেলে আপনার মেল আইডিতে একটি কনফার্মেশন মেল পৌঁছবে।
৯) এই মেল পাওয়ার অর্থ আপনার কাজ ঠিকমতো হয়েছে। ওই মেল পাওয়ার পরে ৩০ দিনের মধ্যেই আপডেট হয়ে যাবে আপনার ভোটার আইডি কার্ড।

Comments