হোম লোন নেবার সাথে সাথে এর সম্পর্কিত চার্জগুলির আপনার উপর চেপে বসে। ঋণের পরিমাণ ছাড়া অন্য যে কোনও পরিষেবার জন্য ঋণদাতারা আপনাকে অতিরিক্ত চার্জ করবে। যাইহোক, এই চার্জগুলি নিয়ে ঋণদাতাদের সাথে নিগোশিয়েট বা আলোচনা করা যায় এবং কিছু চার্জও এড়ানো যেতে পারে।
ঋণদাতাদের প্রয়োগ করা চার্জগুলি যদি বুঝতে না পারেন তাহলে আপনি তাদের কাছ থেকে চার্জের কারণ জেনে নিন। এটা আপনার অধিকার। আলোচনা করেই নিজে ভালো করে বুঝে তবেই চার্জের সন্মতি দেবেন।
এখন আমরা আলোচনা করবো কয়েকটি ফি যেগুলি ঋণদাতারারা সাধারণ হোম লোনের ক্ষেত্রে চার্জ করে থাকে। ফি গুলির বিবরণ নিচে দেওয়া হল:
১) ঋণ প্রসেশিং বা প্রক্রিয়াকরণের ফি-
আপনার ঋণের আবেদন প্রক্রিয়াকরণের জন্য ব্যাঙ্ক একটি প্রারম্ভিক ফি চার্জ করে। এটি সাধারণত ঋণের জন্য একটি ফি এবং এটা প্রদেয় ঋণের পরিমাণের শতাংশ হিসাবে চার্জ করা হবে।
২) এডমিনিস্ট্রেশণ বা প্রশাসনিক ফি-
প্রশাসনিক ফি বলতে ডকুমেন্টসগুলির রেকর্ড করার বাবদ বা অন্যান্য প্রশাসনিক কাজের বাবদ চার্জগুলি বোঝায়। অনেক সময় ঋণের চুক্তিতে কোনো পরিবর্তন করা না হলেও আপনার বাড়ির ঋণের রেকর্ডগুলি আপডেট করার জন্য প্রতি বছর বার্ষিক পরিষেবা চার্জ করা হয়।
৩) নথি বা ডকুমেন্টস বাবদ চার্জ-
ব্যাংকের সেন্ট্রাল ডকুমেন্টারী রিপোজিটরি থেকে নথি রিট্রিভাল বা পুনরুদ্ধারের জন্য এই ফি চার্জ করা হয়। ঋণ ক্লোস বা বন্ধ করার সময় বা সময়ের আগেও বন্ধের জন্য নথি রিট্রিভাল বা পুনরুদ্ধার করা প্রয়োজন।
গুরুত্বপূর্ণ নথি যেমন বিক্রয় চুক্তি এবং দলিলগুলি আপনার ব্যাংকের শাখায় রাখা হয় না। এগুলি সাধারণত সেন্ট্রাল একটা জায়গায় সুরক্ষিত থাকে। নিরাপত্তার কারণে এই নথিগুলি ব্যাংকের সবচেয়ে নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিস দ্বারা সরবরাহ করা হয়।
এছাড়াও আপনি পরে যদি নথির একটি ফটোকপি ব্যাংকের কাছ থেকে চান সেখানে ব্যাংক তার জন্য আপনাকে চার্জ করতে পারে। অ্যাকাউন্ট স্টেটমেন্ট হারিয়ে গেলেও তার কপি পাবার জন্য ব্যাংক আপনাকে চার্জ করবে। ব্যাংকের কাছে নথি জমা দেবার আগে সবগুলির কপি নিজের কাছে রাখলে বুদ্ধিমানের কাজ হবে।
৪) MODT বা মোড চার্জ-
মেমোর্যান্ডাম ফর ডিপোসিট অফ টাইটেল ডিড বা এমওডিটি সব হোম ঋণ গ্রহীতার জন্য প্রযোজ্য। এখন এটি হোম ঋণ অ্যাকাউন্টের জন্য বাধ্যতামূলক। এর অর্থ ঋণের জন্য আপনার নিজের ইচ্ছায় ব্যাঙ্কের কাছে আপনি আপনার সম্পত্তির শিরোনাম নথি জমা দিচ্ছেন। এর জন্য দায়ের উপর সরকারের স্ট্যাম্প শুল্ক থাকবে যা রাজ্য থেকে রাজ্য পরিবর্তিত হতে পারে এবং এটি হোম ঋণের পরিমাণের ০.১ বা ০.৫ শতকরা হার হতে পারে।
৫) লেট বা বিলম্বিত পেমেন্ট ফি-
এটি একটি জরিমানা হিসাবে চার্জ করা হয় যদি আপনি ইএমআই পেমেন্টে দেরিতে করেন। চার্জের পরিমাণ একটা নির্দিষ্ট টাকা এবং সাথে সুদও যুক্ত থাকবে।
৬) ঋণ মেয়াদ পরিবর্তনের উপর চার্জ-
ঋণ চলাকালীন আপনি যদি আপনার ইএমআই (EMI) বাড়াতে চান বা হ্রাস করতে চান তবে ঋণের মেয়াদ বদলানোর দরকার হবে। এর জন্য ব্যাংক আপনার কাছ থেকে প্রশাসনিক বাবদ একটি চার্জ করবে।
৭) ঋণ প্যাকেজ স্যুইচিং উপর চার্জ-
ঋণের মেয়াদ চলাকালীন আপনি যদি আপনার বর্তমান ফ্লোটিং সুদের হারের ঋণের প্যাকেজ থেকে ফিক্সড বা স্থির সুদ হারের প্যাকেজ বা বিপরীত দিকে স্যুইচ করতে চান তবে এর জন্য একটি ফি নেওয়া হবে। এটি সাধারণত ঋণের বকেয়া টাকার পরিমাণের এক শতাংশ হতে পারে।
৮) ঋণ রিস্ট্রাকচারিন বা পুনর্গঠন-
সুদের হার কমাবার জন্য বা কম মাসিক পেমেন্ট পাওয়ার জন্য ঋণগ্রহীতা তাদের পক্ষে ঋণের শর্তাবলীর সংশোধন করতে পারেন। এই পরিবর্তন কার্যকর আইনি এবং প্রশাসনিক চার্জ জড়িত।
৯) আইনি ফি-
কিছু ব্যাংক হোম লোনের বাড়ি ভেরিফকেশণ বা যাচাই করার জন্য এবং সাথে সাথে ঋণ চুক্তি সম্পাদনের সম্পর্কিত আইনের বৈধ দিকগুলি বিচার করার জন্য বহিরাগত আইনজীবীদের ভাড়া নেয়। এর ব্যয়ভার আপনাকে করতে হবে।
১০) প্রযুক্তিগত পরিদর্শন ফি-
ব্যাংক সম্পত্তির সঠিক মূল্যায়ন করতে ব্যক্তিগত ভাবে সাইট পরিদর্শন করবে। এটি করা হয় যাতে ব্যাংক ঋণের সঠিক পরিমাণ নির্ধারণ করতে পারে এবং প্রয়োজন মত ঋণের টাকা পুনরুদ্ধার করতে পারে।

প্রিয় পাঠক–পাঠিকা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো বিষয়ে জানা- অজানা তথ্য আমাদের সাথে আপনিও শেয়ার করতে পারেন।১০০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখে ছবি সহ মেইল করুন wonderlandcity.net@gmail.com ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

Comments
Post a Comment