আপনি কি এখন আপনার স্বপ্নের বাড়ি কেনার কথা ভাবছেন? পরিবারের জন্য একটি নতুন গাড়ী কেনার জন্য ঋণের খোঁজ করছেন? আপনি যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ধার নিতে চান তবে আপনার ভাল ক্রেডিট স্কোর থাকা চাই।
এখন আপনি জানতে চাইছেন ক্রেডিট স্কোর কি! ক্রেডিট স্কোরটি হ'ল ৩০০ এবং ৯০০ এর মধ্যে একটি ৩-সংখ্যার নম্বর যা সিআইবিআইএল (CIBIL) দ্বারা প্রকাশিত হয়। এটি ভারতের শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং সংস্থা যা আপনার ক্রেডিট যোগ্যতাকে প্রতিফলিত করে।
আপনি যদি ভাল ঋণ পেতে চান তবে আপনার সিআইবিআইএল স্কোর ৭০০ এর উপরে থাকতে হবে।
আপনি কিভাবে আপনার CIBIL স্কোর জানতে পারবেন সেটা আমরা এখন আলোচনা করবো। আপনি আপনার CIBIL স্কোর এবং রিপোর্ট বিনামূল্যেও পেতে পারেন।
আপনার ক্রেডিট স্কোর সঠিক মাত্রায় ধরে রাখার সেরা উপায় হল এটা মাঝে মাঝে চেক করা। নিয়মিত চেক করলে জানতে পারবেন কোন কোন আর্থিক লেনদেনগুলো আপনার স্কোরকে উপরে বা নিচে নিয়ে যাচ্ছে।
অনেকে মনে করেন যে তাদের ক্রেডিট স্কোর খুব ঘন ঘন চেক করলে তাদের স্কোর নিচের দিকে নেমে আসবে। কিন্তু এই ধারনাটা ঠিক নয়। হার্ড অনুসন্ধান করলে আপনার ক্রেডিট স্কোর ক্ষতি হতে পারে। এই হার্ড অনুসন্ধান করে সম্ভাম্ব ঋণদাতারা যখন আপনি তাদের কাছে ঋণের জন্য আবেদন করবেন। যখন আপনি নিজের ক্রেডিট রিপোর্টটি নিজেই পরীক্ষা করবেন, সেটাকে সফট অনুসন্ধান বলা হয়। এক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোর কোনও ভাবে প্রভাবিত করবে না।
ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে ২০১৭ সালের জানুয়ারী থেকে প্রধান লাইসেন্সযুক্ত ক্রেডিট তথ্য সংস্থাগুলির কাছ থেকে আপনি প্রতি বছর বিনামূল্যে একবার ক্রেডিট স্কোর এবং ক্রেডিট রিপোর্ট পেতে পারেন।
আপনার ক্রেডিট স্কোর কিভাবে জানতে পারবেন?
১) সিআইবিআইএল (CIBIL) ওয়েবসাইটে যান। একটা ইউসার আইডি এবং পাসওয়ার্ড তৈরী করুন।
২) আপনার সম্পূর্ণ নাম, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর লিখুন এবং এন্টার করুন।
৩) আপনার জন্ম তারিখ এবং প্যান বিবরণ লিখুন।
৪) পরের পেজে বিভিন্ন চার্জ দেওয়া থাকবে যদি আপনার বছরে একটার বেশী রিপোর্ট প্রয়োজন হয়। যদি আপনি শুধুমাত্র একবারের জন্য, বিনামূল্যে স্কোর এবং রিপোর্ট চান তবে সেই পৃষ্ঠার নীচে ধন্যবাদ বোতামে ক্লিক করুন।
৫) এখন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এবং আপনি পরের পৃষ্ঠায় একটা কনফারমেশণ বার্তা পাবেন।
৬) এখন প্রথম ধাপে আপনার উইসার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সাইন ইন করুন।
৭) পরবর্তী আপনি নিজেকে অথিন্টিকেট করতে হবে। আপনি আপনার ই মেইলে অ্যাকাউন্টে একটা মেল পাবেন। মেইলের লিঙ্কে ক্লিক করুন এবং মেইলে পাঠানো পাসওয়ার্ড লিখুন। এবারে আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করতে এবং আবার লগইন করতে বলা হবে।
৮) একবার লগইন করার পরে, আপনি আরও বিস্তারিত দেখতে পাবেন যেমন নাম, ঠিকানা ইত্যাদি যা স্বয়ংক্রিয়ভাবে পপুলেট করা থাকবে। যদি স্বয়ংক্রিয় পপুলেট না হয়ে থাকে তাহলে আপনার বিবরণ আবার এন্ট্রি করুন। আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে।
৯) বিবরণ জমা দেওয়ার জন্য ক্লিক করার পর CIBIL স্কোরের সাথে একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এই ড্যাশবোর্ড থেকে আপনি ক্রেডিট রিপোর্টও পেতে পারেন।
সিআইবিআইএল (CIBIL) ভারতে চারটি ক্রেডিট রেটিং সংস্থাগুলির মধ্যে একটি। অনান্য সংস্থাগুলোর নাম Experian, Highmark এবং Equifax. আপনি এদের ওয়েব সাইট থেকেও আপনার স্কোর এবং রিপোর্ট পেতে পারেন।
এর পরের প্রতিবেদনে আলোচনা করবো আপনি কি ভাবে আপনার ক্রেডিট স্কোর ইম্প্রুভ করবেন বা উন্নত রাখবেন।
প্রিয় পাঠক–পাঠিকা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো বিষয়ে জানা- অজানা তথ্য আমাদের সাথে আপনিও শেয়ার করতে পারেন।১০০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখে ছবি সহ মেইল করুন wonderlandcity.net@gmail.com ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

Comments
Post a Comment