আপনি কি SBI (এসবিআই) কার্ড ব্যবহার করেন। তাহলে সাবধান! আপনিও এ রকম বিপদে পড়তে পারেন।


আপনি কি  SBI (এসবিআই) কার্ড ব্যবহার করেন। তাহলে সাবধান! আপনিও এ রকম বিপদে পড়তে পারেন। এর হাত থেকে বাঁচতে জেনে নিন আপনাকে কি রকমের সাবধনতা অবলম্বন করতে হবে।

ক্রেডিট, ডেবিট, এটিএম কার্ড স্কিমিং আর ব্যাংক জালিয়াতি এখন বেড়ে গেছে। এর মোকাবেলা করবেন কিভাবে। দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ঋণদাতা এসবিআই সম্প্রতি এই ধরনের জালিয়াতির কথা জানিয়ে গ্রাহকদের সতর্ক করার জন্য একটি মেইল পাঠিয়েছে এবং এই জালয়াতি  কিভাবে এড়াবেন তার কিছু নির্দেশিকা জারি করে করেছে।

অবৈধভাবে ক্রেডিট, ডেবিট বা এটিএম কার্ডের তথ্য চুরি করাকে কার্ড স্কিমিং বলা হয়। বর্তমানে Magstripe কার্ডগুলি পরিবর্তন করে EMV চিপ করা হয়েছে। কিন্তু EMV চিপ কার্ডগুলিতেও স্কিমিং জালিয়াতি হতে পারে।

কার্ড জালিয়াতি এড়াতে এই নির্দেশিকায় কি কি বলা আছে জেনে নিন।

১) আপনার কার্ড অন্য কাউকে দেবেন না।কোম্পানির প্রতিনিধি বা বন্ধুদেরও আপনার কার্ড ব্যবহার করতে দেবেন না।

২) কোনো পাবলিক প্লেসে বা এটিএম-এ আপনার PIN এন্ট্রি করার সময় কীপ্যাড আড়াল করে রাখুন।

৩) আপনার কার্ডটি যেন আপনার সামনেই swiped বা ব্যবহার করা হয়।

৪) প্রতিটি লেনদেনের পরে আপনার কার্ডটি অবশ্যই সংগ্রহ করতে বা ফেরত নিতে ভুলবেন না।

৫) কেউ যদি নিজেকে ব্যাংকের প্রতিনিধি বলে দাবি করে তাহলেও তার কাছে আপনার পিন জানাবেন না।

৬) আপনার পিন, ওটিপি, সিভিভি, নেট ব্যাংকিং ইউসার আইডি এবং পাসওয়ার্ড অন্য কাউকে জানাবেন না।

যদি দেখেন যে অ্যাকাউন্টে আপনার অজান্তে কোনো লেনদেন হয়েছে তাহলে আপনাকে কি করতে হবে জেনে নিন।

১) ব্যাংককে জানাতে এসবিআই ২৪/৭ কল সেন্টারে ফোন করুন।

২) customercare@sbicard.com এ একটি ইমেল করুন।

৩) "Problem" লিখে 9212500888 নাম্বারে একটি এসএমএস  পাঠান।

৪) টুইটার হ্যান্ডেল @SBICard_Connect মাধ্যমে ব্যাংকের সাথে যোগাযোগ করুন।

৫) লেনদেনের বিষয়টি আপনার নিকটতম ব্যাংকের শাখায় জানিয়ে দিন।

যদি আপনি ৩ দিনের মধ্যে জালিয়াতির বিষয়টি ব্যাংকের গোচরে আনেন এবং আপনার বা ব্যাংকের কোনো গাফিলতি না থাকে তাহলে আপনার ক্ষতির সম্মুখীন হতে হবে না।

যদি আপনার অবহেলার কারণে ক্ষতি হয়, তাহলে আপনি কোনো ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন না। যেমন আপনি যদি ক্রেডিট কার্ডের বিবরণ, PIN, CVV, OTP এর মতো পেমেন্ট সংক্রান্ত বিবরণ অন্য কাউকে জানান বা আপনার মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপে অনুপযুক্ত সুরক্ষা বা অ্যান্টি ভাইরাস না থাকার কারণে  ম্যালওয়্যার, ট্রোজান বা ফিশিং ইত্যাদি জনিত কোনো ক্ষতি হয় তাহলে আপনি দায়ী থাকবেন। এক্ষেত্রে আপনি কোনো ক্ষতিপূরণ পাবেন না।

প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বিষদ বিবরণের জন্য হোয়াটস অ্যাপ করুন 9830030873 নাম্বারে অথবা ই মেল করুন wonderlandcity.net@gmail.com

Comments