গত ২৪শে ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে অনুষ্ঠিত ৩৩তম জিএসটি কাউন্সিল বৈঠক প্রধান সুপারিশগুলি নিয়ে আমরা আজ আলোচনা করবো।
ঘর/বাড়ী ক্রেতাদের সুবিধা এবং হাউজিং সেক্টরের উন্নয়নের জন্য, জিএসটি কাউন্সিল ৩৩তম বৈঠকে (২৪শে ফেব্রুয়ারি, ২০১৯) মূলত জিএসটি কর হ্রাস করার জন্য সুপারিশ করেছে। সাশ্রয়ী মূল্যের হাউজিং সেগমেন্টে করের হার কমিয়ে ১% করা হয়েছে এবং অন্যান্য আবাসিক সম্পত্তিগুলির জন্য ৫% হারে জিএসটি কর ধার্য করা হয়েছে। এখানে কোনো আইটিসি বা ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে না। এই কর চালু হবে ১লা এপ্রিল,২০১৯ থেকে। প্রধান সুপারিশগুলি নিম্নরূপ:
১) নির্মানাধীন সম্পত্তি বা সম্পূর্ণভাবে বসবাসের যোগ্য তৈরী ফ্ল্যাট যেখানে কমপ্লিশণ সার্টিফিকেট জারি করা হয়নি সেখানে জিএসটি করের হার ১২% (আইটিসি সহ) থেকে কমে ৫% (আইটিসি ছাড়াই) ধার্য করা হয়।
২) সাশ্রয়ী মূল্যের হাউজিং সেগমেন্টে জিএসটি করের হার ৮% (আইটিসি সহ) থেকে কমে ১% (আইটিসি ছাড়া) করা হয়।
সাশ্রয়ী মূল্যের হাউজিং সেগমেন্টের নতুন সংজ্ঞা অনুযায়ী মেট্রো সিটি অঞ্চলে কার্পেট এলাকা ৬০ বর্গ মিটার পর্যন্ত থাকতে হবে। এবং নন-মেট্রো অঞ্চলে কার্পেট এলাকা ৯০ বর্গ মিটার পর্যন্ত থাকতে হবে। এই দুই ক্ষেত্রেই সম্পত্তির সর্বাধিক মূল্য ৪৫ লাখ টাকার মধ্যেই থাকবে। তবেই এর অধীনে ১% জিএসটি করের জন্য যোগ্য হবে।
৩) লটারি টিকিটের ক্ষেত্রে ইউনিফর্ম ট্যাক্স রেট সংক্রান্ত বিষয়টি আরও আলোচনার জন্য জিএসটি কাউন্সিল সিন্ধান্ত স্থগিত রেখেছে। এখন জিওএম বর্তমান জিএসটি আইনের অধীনে রাষ্ট্রীয় সংগঠিত এবং রাষ্ট্রীয় অনুমোদিত লটারির ক্ষেত্রে কর হারের (যেমন ১২% এবং ২৮%) বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে।
৪) যেখানে আবাসিক সম্পত্তির ওপর জিএসটি দেওয়া হবে সে সব ক্ষেত্রে ট্রান্সফারবল ডেভেলপমেন্ট রাইট বা টিডিআর /যৌথ উন্নয়ন চুক্তি (জয়েন্ট ডেভোলেপমেন্ট এগ্রিমেন্ট) বা জেডিএ, দীর্ঘমেয়াদী ইজারা (প্রিমিয়াম), মেঝে স্পেস সূচক ( ফ্লোর স্পেস ইনডেক্স) বা এফএসআই-এ ইন্টারমিডিয়েট জিএসটির ছাড় দেওয়া হয়েছে।
৫) ওপরের এই প্রকল্পের বিস্তারিত বিবরণ অফিসার কমিটি তৈরী করবে এবং সেটা জিএসটি কাউন্সিলের এই উদ্দেশ্যে ডাকা বৈঠকে অনুমোদিত হবে।
উল্লেখ্য, এটাই ছিল ২০১৯ সালের সাধারণ নির্বাচন হবার আগে জিএসটি কাউন্সিলের শেষ বৈঠক। কারণ মার্চ মাসের শুরুতে নির্বাচন আচরণবিধি কার্যকর হবে, তখন কোনও নীতি সিদ্ধান্তের ঘোষণা করা যাবে না।
জিএসটি কাউন্সিল বৈঠকে নেওয়া এই সুপারিশগুলির উপকারিতা:
নিম্নলিখিত সুবিধাগুলির জন্য কাউন্সিল এই নতুন জিএসটি কর বিবেচনা করেছে।
* ক্রেতারা ন্যায্য মূল্যে বাড়ি/ঘর/ফ্লাট কিনতে পারবে এবং সাশ্রয়ী মূল্যের হাউজিংটির ক্ষেত্রে আকর্ষণীয়
১% হারে জিএসটি কর কার্যকরি হবে।
১% হারে জিএসটি কর কার্যকরি হবে।
*ক্রেতা/ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত হবে। আইটিসি সুবিধা না থাকাতে এটা আর কোনো অলোচনার বিষয়বস্তু হবে না।
* রিয়েল এস্টেট সেক্টরের নগদ টাকার প্রবাহের সমস্যাটি ট্রান্সফারবল ডেভেলপমেন্ট রাইট বা টিডিআর /যৌথ উন্নয়ন চুক্তি (জয়েন্ট ডেভোলেপমেন্ট এগ্রিমেন্ট) বা জেডিএ, দীর্ঘমেয়াদী ইজারা (প্রিমিয়াম), মেঝে স্পেস সূচক ( ফ্লোর স্পেস ইনডেক্স) বা এফএসআই-এ ইন্টারমিডিয়েট জিএসটি কর ছাড় দিয়ে মেটানো হয়েছে।
* রিয়েল এস্টেট প্রকল্পটির শেষে অব্যবহৃত আইটিসি থাকাতে যে ক্ষতি হত তার থেকে মুক্তি পাওয়া গেছে এবং এখন তারা সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণ করতে পারবে।
*ট্যাক্স স্ট্রাকচার এবং ট্যাক্সএর কমপ্লায়েন্স নির্মাতাদের জন্য সহজ হয়েছে।
প্রিয় পাঠক–পাঠিকা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো বিষয়ে জানা- অজানা তথ্য আমাদের সাথে আপনিও শেয়ার করতে পারেন।১০০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখে ছবি সহ মেইল করুন wonderlandcity.net@gmail.com ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

Comments
Post a Comment