সাইবার জালিয়াতি এবার হোয়াটসঅ্যাপেও থাবা বসিয়েছে। জেনে নিন এ সম্পর্কে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের কি সতর্ক বার্তা পাঠালো।

সাইবার জালিয়াতি এবার হোয়াটসঅ্যাপেও থাবা বসিয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এমন কিছু বার্তা পাচ্ছেন যেটা মানলে তার আর্থিক ক্ষতি হতে পারে। এ বিষয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপ স্ক্যাম সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করে দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। আসুন জেনে নি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই হোয়াটসঅ্যাপ স্ক্যাম সম্পর্কে কি বলছে।

ব্যাঙ্ক তার গ্রাহকদের সন্দেহজনক কিছু হোয়াটসঅ্যাপ বার্তাগুলি সম্পর্কে সতর্ক করে দিয়ে দিচ্ছে। এই বার্তাগুলি গ্রাহকদের ব্যক্তিগত ব্যাঙ্কিং বিবরণ চুরি করে নিতে পারে। এসবিআই জানতে পেরেছে যে তার গ্রাহকরা হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বার্তা পাচ্ছে তাদের ওটিপি (এক সময় পাসওয়ার্ড) শেয়ার করার জন্য। এই নতুন ধরনের হোয়াটসঅ্যাপ স্ক্যাম সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে দেওয়া হ'ল।

১) এই স্ক্যামগুলিতে প্রথমে প্রতারকরা গ্রাহকদের OTPs সম্পর্কে  বিস্তারিত ভাবে বোঝাচ্ছে এবং  গ্রাহকদের বিশ্বাস অর্জন করছে যাতে তারা প্রকৃত OTP প্রতারকরদের জানিয়ে দেয়।

২) প্রথমে প্রতারক নিজেকে একজন ব্যাংক কর্মচারী হিসাবে পরিচয় দিয়ে গ্রাহকদের ডেবিট / ক্রেডিট কার্ডটি পুনর্নবীকরণ বা আপগ্রেড করার বিষয়ে আলোচনা করবে।

৩) প্রতারক গ্রাহকদের ডেবিট/ক্রেডিট কার্ড আপগ্রেড করে একটা নতুন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কার্ডের নম্বর, সিভিভি, মেয়াদ শেষের তারিখ জেনে নেবে।

৪) এর পর প্রতারকরা জানাবে যে কার্ড আপগ্রেড নিশ্চিত করতে গ্রাহকরা একটি এসএমএস বা হোয়াটসঅ্যাপ বার্তা পাবেন।

৫) এবারে স্কামের দ্বিতীয় অংশ। এই এসএমএস বা হোয়াটসঅ্যাপ বার্তার সাথে একটা লিঙ্ক আসে যা ঘটনাচক্রে গ্রাহকরা কার্ড আপগ্রেড নিশ্চিত করার জন্য ক্লিক করে দেন।

৬) এই হোয়াটসঅ্যাপ বার্তাটির সাথে যে লিঙ্ক আসে সেটা ডিভাইসে একটা ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন ইনস্টল করে।

৭) এই ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন সাহায্যে  গ্রাহকদের ফোনের  OTP SMS প্রতারকের ফোনে চলে যায়।

৮) যেহেতু প্রতারক ইতিমধ্যেই কার্ডের সব বিবরণ যেমন সিভিভি, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং কার্ড নম্বর জানে, সে তখন  গ্রাহকদের অজান্তে লেনদেন শুরু করে।

৯) লেনদেনটি প্রমাণীকরণের জন্য OTP বার্তাটি গ্রাহকদের ফোনে না গিয়ে সেটি ম্যালওয়ারের মাধ্যমে প্রতারকের ফোনে চলে যায়।

১০) প্রতারক  OTP বার্তাটি পেয়ে গেলে আর্থিক লেনদেন সহজেই যাচাই করে নিতে পারবে গ্রাহকদের অজান্তে।

সাইবার জালিয়াতির ক্ষেত্রে আপনাকে ৩টি কার্যদিবসের মধ্যে ব্যাংকের গোচরে আনতে হবে। জালিয়াতির বিষয় জানাতে 1-800-111109 এ কল করুন। আপনি "problem" লিখে 9212500888 নাম্বারে এসএমএস পাঠাতে পারেন অথবা Twitter @SBICard_Connect তে রিপোর্ট করতে পারেন। যদি কোনও জালিয়াতি এসবিআই এর কিছু দোষের কারণে হয় তাহলে জালিয়াতির অভিযোগ না থাকলেও গ্রাহক পূর্ণ ক্ষতিপূরণ পাবে। কিন্তু আর্থিক ক্ষতি যদি ব্যাংক গ্রাহকের অবহেলার কারণে হয় অথবা সে নিজের ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত ব্যাঙ্কিং বিবরণ অন্য কাউকে জানায় তবে সে ক্ষতিপূরণ পাবে না।

প্রিয় পাঠক–পাঠিকা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো বিষয়ে জানা- অজানা তথ্য আমাদের সাথে আপনিও শেয়ার করতে পারেন।১০০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখে ছবি সহ মেইল করুন  wonderlandcity.net@gmail.com ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

Comments