আপনার কাছে কি একটার বেশী প্যান কার্ড আছে? তাহলে জেনে নিন অতিরক্ত প্যান কার্ডটি আপনি কি ভাবে সমর্পণ করবেন।

ইনকাম ট্যাক্স আইন অনুসারে একজন ব্যক্তি মাত্র একটা প্যান কার্ডই রাখতে পারবে। কেউ যদি একটার বেশী প্যান কার্ড রাখে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন জেনে নিনি আপনি কি ভাবে আপনার অতিরিক্ত প্যান কার্ডটি সমর্পণ করবেন।

পারমানেন্ট একাউন্ট নাম্বার বা প্যান হ'ল আয়কর বিভাগের প্রতিটি কর দাতাদের জন্য তৈরী করা একটি অনন্য সনাক্তকরণ নাম্বার।

এই ১০ অংকের আলফানিউমেরিক সংখ্যাটি বিভিন্ন ব্যাংকিং ও অনান্য আর্থিক লেনদেনে ব্যক্তির বা কোম্পানির পরিচয় প্রমাণের জন্য দরকার হয়।

প্যান কার্ডের মাধ্যমে আয়কর বিভাগ একজন ব্যক্তির সমস্ত বৈধ আর্থিক লেনদেনগুলি ট্র্যাক করতে পারে। এই ট্রাকের সাহায্যে আয়কর বিভাগ ব্যক্তি বা সংস্থার প্রকৃত উপার্জন জানতে পারে।

ইনকাম ট্যাক্স আইন অনুসারে একজন ব্যক্তি মাত্র একটা প্যান কার্ডই রাখতে পারবে। কেউ যদি একটার বেশী প্যান কার্ড করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আয়কর আইনে কারোর যদি একাধিক প্যান কার্ড থাকে তবে তার ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। অতএব যদি আপনার কাছে দুই বা তার বেশি প্যান কার্ড থাকে, তাহলে  আপনাকে অতিরিক্ত প্যান সমর্পণ করতে হবে। আপনি অতিরিক্ত প্যান অনলাইনেও সমর্পণ করতে পারেন।

এখানে অতিরিক্ত প্যান সমর্পণ করার পদক্ষেপগুলি ধাপে ধাপে দেওয়া হ'ল।

১) প্রথমে এনএসডিএল ওয়েবসাইটে যান (https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html)।

২) অনলাইন প্যান অ্যাপ্লিকেশন পেজের 'অ্যাপ্লিকেশন টাইপ'এ ড্রপ-ডাউন মেনুতে গিয়ে  'PAN তথ্য পরিবর্তন / সংশোধন / প্যান কার্ড পুনঃপ্রবর্তন' বিকল্পটি নির্বাচন করুন।

৩) এই পরে, আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে। এখানে একটি টোকেন নম্বর প্রদর্শন করা হবে। এরপর 'স্ক্যানকৃত ইমেজ ই-সাইন এর মাধ্যমে জমা দিন' বিকল্পটি টিক করুন এবং তারপরে আপনি যে প্যান নম্বরটি ধরে রাখতে চান তা উল্লেখ করুন। 'পরবর্তী' ক্লিক করুন।

৪) যোগাযোগ ও অন্যান্য বিশদ পেজে গিয়ে, যোগাযোগের জন্য  আপনার ঠিকানাটি উল্লেখ করুন এবং আপনি যে অতিরিক্ত প্যানগুলি সমর্পণ করতে চান তা উল্লেখ করুন। 'পরবর্তী' ক্লিক করুন।

৫) পরের পেজে পরিচয়, বাসভবন এবং জন্ম তারিখ প্রমাণ হিসাবে আপনি কি জমা দিতে চান তা নির্বাচন করুন। এরপর, আপনার ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথিগুলির স্ক্যান করা ছবিগুলি আপলোড করুন।

৬) পরবর্তী ধাপে, আপনি আপনার  আবেদন ফর্মটি দেখতে পাবেন। সমস্ত বিবরণগুলি ভালো করে মিলিয়ে নিন, প্রয়োজন হলে সম্পাদনা করুন এবং টাকা জমা করুন।

৭) টাকা পেমেন্ট করার পরে, পর্দায় উপস্থিত একনোলেজমেন্ট পেজটি  ডাউনলোড করুন। ভবিষ্যতের রেফারেন্সের জন্য এটি সংরক্ষণ করুন এবং এটির একটি প্রিন্ট নিয়ে NSDL e-Gov অফিসের ঠিকানায় পাঠিয়ে দিন।

আফ লাইনেও আপনি অতিরিক্ত প্যান কার্ড সমর্পণ করতে পারেন। নিকটতম এনএসডিএল কেন্দ্রে আবেদন পত্রের সাথে  PAN সংশোধন ফর্ম এবং ধার্য করা টাকা জমা  করলে  অতিরিক্ত প্যান কার্ড সমর্পণ হয়ে যাবে।

Comments