আপনার আধার কার্ড হারিয়ে গেছে? আপনার মোবাইল নম্বর আধার কার্ডে নথিভুক্ত করা নেই? এখন আধার কার্ড পেতে আপনাকে কি করতে হবে জেনে নিন।
আমাদের অনেকগুলি আই কার্ডের মধ্যে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ নথি। ব্যবহারিক জীবনে এই কার্ড প্রায় সব জায়গাতেই লাগে। এখন প্রশ্ন হচ্ছে এই কার্ড হারিয়ে গেলে এর রিপ্রিন্ট পাবেন কিভাবে।
আপনার আধার কার্ডটি যদি হারিয়ে যায় এবং আপনার মোবাইল নম্বরটি যদি নথিভুক্ত করা থাকে তাহলে সহজেই আপনি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আধার কার্ডটি আপনার প্রিন্টার থেকে পেয়ে যাবেন।
আর যদি আপনার মোবাইল নম্বরটি নথিভুক্ত করা না থাকে তাহলে আপনি আধার কার্ডের রিপ্রিন্ট পাবেন কি ভাবে?
উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। এক্ষেত্রেও এখন অনলাইনে কার্ডের রিপ্রিন্টের ব্যবস্থা আছে। সামান্য টাকা খরচ করে অনলাইনে আবেদন করলে আপনি ঘরে বসেই এর রিপ্রিন্ট পেয়ে যাবেন। এখানে আপনার মোবাইলেই ওটিপি যাবে যেটা ব্যবহার করে রিপ্রিন্টের আবেদন করতে পারবেন এবং আপনার মোবাইলে আবেদনের রেফারেন্স নম্বর পেয়ে যাবেন ট্রাকিং এর জন্য।
প্রথম দিকে যাদের আধার কার্ড করা হয়েছে তখন অনেকেরই মোবাইল নম্বর নথিভুক্ত করা হয়নি। এক্ষেত্রে আধার কার্ড হারিয়ে গেলে তার রিপ্রিন্ট পেতে আপনাকে কি করতে হবে জেনে নিন।
ধাপ ১: ওয়েবসাইট uidai.gov.in খুলুন।
ধাপ ২: 'আধার পুনঃপ্রিন্ট' বোতামে ক্লিক করুন।
ধাপ ৩: আপনার আধার নম্বর এবং অন্যান্য বিবরণ লিখুন।
ধাপ ৪: ভেরিফিকেশণ বা যাচাইকরণের জন্য আপনার বর্তমান মোবাইল নম্বর দিন।
ধাপ ৫: এর জন্য আপনাকে অনলাইনে ৫০ টাকা ডেবিট/ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং অথবা ইউপিআই পেমেন্ট মোডে পেমেন্ট করতে হবে এবং রেফারেন্স সিরিয়াল নম্বর জেনে নিন। আপনার কাজ শেষ।
ধাপ ৬: এরপর আধার কার্ড আপনার ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।
প্রিয় পাঠক–পাঠিকা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো বিষয়ে জানা- অজানা তথ্য আমাদের সাথে আপনিও শেয়ার করতে পারেন।১০০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখে ছবি সহ মেইল করুন wonderlandcity.net@gmail.com ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

Comments
Post a Comment