জানেন কি বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়া দলের মালিকের নাম? হ্যাঁ ঠিকই ধরেছেন। নাম মুম্বাই ইন্ডিয়ান্স-এর মালিক মুকেশ আম্বানি।
গত বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১১তম সিজিনে তিন বারের সিরিজ জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স অর্ধেকেরও বেশি ক্রিকেট ম্যাচ হেরেছে। আইপিএলের ইতিহাসে সবথেকে সফল দলটির গত বছরের ফলটি ছিল খুবই হতাশা জনক।
কিন্তু মাঠের ফলাফল খারাপ হলেও ২০১৮ সালটি ছিল ভারতীয় রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ আম্বানির আরেকটি উল্লেখযোগ্য বছর। যারা গত ১২ মাসে ১০ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি বাড়িয়ে মোট ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মুকেশ আম্বানি ফোর্বসের তালিকায় বিশ্বের ১৩তম ধনী ব্যক্তি, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি এবং বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়া দলের মালিক।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি সম্প্রতি ফোর্বসের দ্য ওয়ার্ল্ডস রিচেস্ট স্পোর্টস টিম মালিক ২০১৯ তালিকার শীর্ষে রয়েছেন। ২০০৮ সালে আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসকে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্য দিয়ে মুকেশ আম্বানি রিলায়েন্সের মাধ্যমে কিনেছিলেন।
দ্বিতীয় স্থানে রয়েছেন লস এঞ্জেলেস ক্লিপার্স দলের মালিক পুর্বতন মাইক্রোসফটের সিইও স্টিভ বেলমার। মাইক্রোসফ্ট থেকে অবসর নেওয়ার পর তিনি প্রায় ২ বিলিয়ন ডলার দিয়ে এই বাস্কেটবল দলটি কিনেছিলেন।
তিন নম্বর স্থানে রয়েছেন রেড বুল এনার্জী পানীয় কোম্পানির প্রতিষ্ঠাতা ডিয়েটরিচ ম্যাটচিটিজ। তিনি রেড বুল টোরো রোসো হোন্ডা, ফর্মুলা ওয়ান দল রেড বুল রেসিং এবং এমএলএস ক্লাব নিউ ইয়র্ক রেড বুলসের মালিক।
প্রিয় পাঠক–পাঠিকা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো বিষয়ে জানা- অজানা তথ্য আমাদের সাথে আপনিও শেয়ার করতে পারেন।১০০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখে ছবি সহ মেইল করুন wonderlandcity.net@gmail.com ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।



Comments
Post a Comment