আপনি কি এখনও ২০১৮-১৯ সালের আয়কর রিটার্ন জমা দেন নি? এর জমা দেবার শেষ তারিখ ৩১শে মার্চ, ২০১৯। এর মধ্যে রিটার্ন জমা না দিলে আপনার জেল হতে পারে এবং সাথে জরিমানাও।
যেখানে বকেয়া আয়করের টাকা ৩০০০ টাকার বেশী সেখানে ইচ্ছাকৃত ভাবে রিটার্ন জমা না দেবার জন্য আয়কর বিভাগ আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। এখানে যত টাকা আয়কর বাবদ বকেয়া থাকবে তার ৫০% জরিমানা হিসাবে ধার্য করা হবে।
২০১৮ সালের আর্থিক বছরের আয়কর রিটার্ন নির্দিষ্ট তারিখের মধ্যে কেন জমা দেওয়া উচিত সেগুলি জেনে নিন।
২০১৭-১৮ আর্থিক বছরের রিটার্ন জমা দেবার শেষ তারিখ ছিল ৩১শে আগস্ট, ২০১৮। কিন্তু আয়কর বিভাগ রিটার্ন জমা দেবার দরজা এখনও খুলে রেখেছে। এখন সময় পার হয়ে যাওয়া রিটার্ন জমার শেষ তারিখ ৩১শে মার্চ ২০১৯। ইতিমধ্যে অবশ্য আয়কর বিভাগ মেইল অথবা মোবাইলে বার্তা পাঠিয়ে সঠিক সময় রিটার্ন জমা দেবার কথা স্মরণ করিয়ে দিয়েছে।
এখন যদি রিটার্ন জমা দেন তাহলে সেটাকে বিলম্বিত রিটার্ন হিসাবে ধরা হবে। এই বিলম্বিত রিটার্ন জমা দিলে আপনি কিছু সুবিধা ভোগ করতে পারবেন না এবং বাধ্যতানূলকভাবে আপনার ওপর জরিমানা ধার্য করা হবে।
এই বিলম্বিত রিটার্ন কি ভাবে জমা করবেন-
আয়কর বিভাগের ওয়েবসাইটে গিয়ে লগইন করে এই বিলম্বিত রিটার্ন জমা করতে পারবেন। ওয়েবসাইটে লগইন করলে সেখানে ৭ রকমের আইটিআর ফর্ম দেখতে পাওয়া যাবে। ব্যক্তিগত আয়কর দাতাদের ক্ষেত্রে ৪টি আইটিআর ফর্ম ( আইটি আর ১ থেকে ৪) প্রযোজ্য। ভুল ফর্মে রিটার্ন ফাইল করলে সেটাকে ত্রুটিপূর্ণ রিটার্ন হিসাবে গ্রাহ্য করা হবে অথবা ধরে নেওয়া হবে রিটার্ন জমা পড়েনি। এখানে মনে রাখা দরকার রিটার্ন জমা দেবার আগেই আপনাকে আপনার বকেয়া আয়কর সুদ এবং জরিমানা সমেত জমা করে দিতে হবে।
এই বিলম্বিত রিটার্ন যদি ৩১শে ডিসেম্বর, ২০১৮ সালের মধ্যে জমা হত সেক্ষেত্রে জরিমানার পরিমাণ ছিল ৫০০০ টাকা। আর যদি ৩১শে ডিসেম্বর,২০১৮ সালের পর জমা পড়ে তাহলে জরিমানার পরিমাণ হবে ১০,০০০ টাকা। এই বিলম্বিত রিটার্ন জমা দেবার ক্ষেত্রে যাদের আয় ৫ লাখ টাকার মধ্যে থাকবে তাদের জরিমানার পরিমাণ ১০০০ টাকা। এই রিটার্ন জমা দেবার শেষ তারিখ ৩১শে মার্চ, ২০১৯।
এই জরিমানা ছাড়াও আয়কর আইনে ৩ মাস থেকে ২ বছর পর্যন্ত জেল হতে পারে। যেখানে বকেয়া আয়করের পরিমাণ ২৫ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে সেখানে ৬ মাস থেকে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে। সুতরাং কোনো আয়কর বকেয়া থাকলে আর দেরি না করে আয়কর সুদ এবং জরিমানা সমেত ৩১শে মার্চ, ২০১৯ সালের মধ্যে আয়কর রিটার্ন জমা দিয়ে নিশ্চিন্তে থাকুন।
প্রিয় পাঠক–পাঠিকা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো বিষয়ে জানা- অজানা তথ্য আমাদের সাথে আপনিও শেয়ার করতে পারেন।১০০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখে ছবি সহ মেইল করুন wonderlandcity.net@gmail.com ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

Comments
Post a Comment