এখন থেকে আপনি কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। কি ভাবে জেনে নিন।


এটিএম থেকে টাকা তুলতে গেলে কার্ড সাথে রাখতে হয়। ডেবিট কার্ড এটিএম মেশিনে সোয়াইপ করে টাকা তুলতে হয়। 

এখন থেকে কার্ড ছাড়াই এসবিআই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। ভারতবর্ষে এই প্রথম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই পরিষেবা শুরু করেছে।

দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকরা এখন থেকে তাদের কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। এটিএম থেকে কার্ডহীন টাকা তোলা হলে কার্ড চুরি বা হারিয়ে গিয়ে  ব্যাংক জালিয়াতির সম্ভাবনা কম। নতুন সেবাটির দ্বারা এটিএম কার্ড স্কিমিং বা ক্লোনিং জালিয়াতির সম্ভাবনাও কমবে।

এই পরিষেবাটি মোবাইল ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে যা YONO বা ইয়োনো নামে পরিচিত।

YONO (ইউ ওনলি নীড ওয়ান) বা ইয়োনো এসবিআই এর নিজস্ব একটি ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল প্ল্যাটফর্মগুলিতে ডাউনলোড করা যাবে।

এখন জেনে নিন এই ইয়োনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে এসবিআই গ্রাহকরা এটিএম থেকে কিভাবে টাকা তুলবেন।

১) যে সব গ্রাহকদের এসবিআই ব্যাংক অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা চালু নেই তাদেরকে অবশ্যই ইন্টারনেট ব্যাংকিং পরিষেবাটি আগে চালু করতে হবে। ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা চালু হবার পরই ইয়োনো অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন।

২) প্রথমেই আপনাকে আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে "ইয়োনো এসবিআই" মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে।

৩) স্মার্টফোনে অ্যাপ্লিকেশনটি খুলে আপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট পাসোয়ার্ড দিয়ে লগ ইন করুন।

৪) অ্যাপ্লিকেশনের টাকা তোলার অপশনে গিয়ে বোতাম টিপে টাকার আবেদন করুন। ইয়োনো অ্যাপ্লিকেশনে দিনে দুবারের বেশী টাকা তুলতে পারবেন না এবং প্রতিটি লেনদেন ১০হাজার টাকার বেশী হওয়া চলবে না।

৫) এরপর আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে ৬-ডিজিট কোড পাঠানো হবে। এই কোডটি ৩০ মিনিটের জন্য বৈধ থাকবে।

৬) এবার নগদ টাকা তুলতে এটিএম মেশিনে এই কোডটি ব্যবহার করুন। এই পরিষেবাটি শুধুমাত্র এসবিআই এটিএম আউটলেট এবং ইয়োনো নগদ পয়েন্টে পাওয়া যায়।

৭) টাকা তোলা হয়ে গেলে আপনার মোবাইলে নগদ টাকার লেনদেনের এসএমএস চলে আসবে।

এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে গ্রাহকরা তাদের ব্যালেন্স জানা, ফিক্সট ডিপোসিট তৈরি করা বা চেক বই, এটিএম / ডেবিট কার্ড, বা এটিএম পিন পরিবর্তন করার অনুরোধও করতে পারবেন।

ইয়োনো ব্যবহার করে আপনি হারিয়ে যাওয়া বা চুরি হওয়া কার্ড ব্লক করতে পারবেন। দরকার মত আপনার চেকও টারমিনেট করতে পারবেন। ইয়োনোর মাধ্যমে এসবিআই গ্রাহকদের আবার বিভিন্ন ডিসকাউন্ট অফারও দিচ্ছে।

সুতরাং আর চিন্তা কি! সাথে শুধু স্মার্টফোন থাকলেই হ'ল। নিশ্চিন্তে এটিএম থেকে কার্ড ছাড়াই টাকা তুলুন।

প্রিয় পাঠক–পাঠিকা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো বিষয়ে জানা- অজানা তথ্য আমাদের সাথে আপনিও শেয়ার করতে পারেন।১০০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখে ছবি সহ মেইল করুন  wonderlandcity.net@gmail.com ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

Comments