এবার অনলাইন ব্যাংকিং-এ নতুন ধরনের জালিয়াতি হচ্ছে। জেনে নিন আপনি এর হাত থেকে কি ভাবে বাঁচবেন-

ভুল করেও এই অ্যাপটি আপনার মোবাইল বা অন্য ডিভাইসে ডাউনলোড করবেন না। অন্যথায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটের টাকা সাফ হয়ে যেতে পারে। জেনে নিন এই অ্যাপ্লিকেশনটির সম্বন্ধে।

এবার অনলাইন ব্যাংকিং-এ নতুন ধরনের জালিয়াতি হচ্ছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক সতর্ক করে জানিয়ে দিয়েছে মোবাইল অ্যাপ্লিকেশনের নাম যেটার সাহায্যে  আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হতে পারে।

ভারতে এখন একটি নতুন ব্যাংকিং জালিয়াতি ধরা পড়েছে। সাইবার অপরাধীরা এখন আপনাকে বুঝিয়ে সুঝিয়ে রিমোটলি নিয়ন্ত্রণ করা যায় সেই সব অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড করাচ্ছে। এর মধ্যে আছে AnyDesk নামে একটি অ্যাপ্লিকেশন। ভারতীয় রিজার্ভ ব্যাংক ব্যবহারকারীদেরকে সাবধান করে জানিয়ে দিয়েছে যে তারা যেন AnyDesk অ্যাপ্লিকেশনটি বিশেষ করে তাদের স্মার্টফোনগুলিতে ডাউনলোড না করে। এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে প্রতারকরা আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে টাকা তুলে ব্যাংক অ্যাকাউন্টগুলি শূন্য করে দিতে পারে।  অ্যাপ্লিকেশনটি নিয়মিত গোপনীয়তা অনুমতিগুলি নিয়ে আপনার স্মার্টফোনে পূর্ণ অ্যাক্সেস অর্জন করছে এবং প্রতারকরা আপনার অজান্তে রিমোটলি ব্যাংকিং লেনদেনগুলি চালাবে। AnyDesk বা এই রকম অ্যাপ্লিকেশনগুলি কিভাবে রিমোটলি নিয়ন্ত্রণ করে এবং নতুন ধরণের ব্যাঙ্কিং জালিয়াতি কিভাবে করে সেটা জেনে নিন।

১ম ধাপ-
প্রতারকরা প্রথমে ব্যাংকের প্রতিনিধি বলে পরিচয় দিয়ে আপনাকে একটি ফোন করবে।

২য় ধাপ-
প্রতারকরা যেভাবেই হোক আপনাকে বুঝিয়ে  'AnyDesk' অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে বলবে।

৩য় ধাপ-
আপনার বিশ্বাস অর্জনের জন্য প্রতারক  আপনার বিবরণ যেমন নাম, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর যাচাই করবে।

৪র্থ ধাপ-
এই কাজটি না করলে প্রতারকরা আপনার কার্ড ব্লক হয়ে যাবে বা এই রকমই কিছু বলে আপনাকে ভয় দেখাবার চেষ্টা করবে।

৫ম ধাপ-
আপনি AnyDesk অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলে প্রতারক এটি অন্যান্য অ্যাপ্লিকেশনগুলির মতো গোপনীয়তা অনুমতিগুলির জন্য অনুরোধ করবে।

৬ষ্ঠ ধাপ-
একবার আপনি অ্যাপ্লিকেনটিকে সমস্ত গোপনীয়তার অনুমতি দিয়ে দিলে, অ্যাপ্লিকেশনটি আপনার অজান্তেই আপনার ডিভাইস বা মোবাইলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেবে।

৭ম ধাপ-
এরপরে অ্যাপ্লিকেশনটিতে ৯ ডিজিটের যে  অ্যাপ্লিকেশন কোড তৈরী হবে সেটা প্রতারক আপনার কাছ থেকে জেনে নেবে।

৮ম ধাপ-
এবার প্রতারক এই ৯ ডিজিটের কোড পাবার পর  আপনার কাছ থেকে রিমোটলি ডিভাইস নিয়ন্ত্রণ করার অনুমতি চাইবে।

৯ম ধাপ-
ব্যাস প্রতারকের কাজ শেষ। এখন সে আপনার অজান্তে  রিমোটলি  আপনার ডিভাইস বা মোবাইলের সম্পূর্ণ তথ্যের নিয়ন্ত্রণ পেয়ে গেল।

ভারতীয় রিজার্ভ ব্যাংক সতর্ক করে দিয়েছে যে এই অ্যাপটি ব্যবহার করে প্রতারকরা ইউপিআই বা মোবাইল ওয়ালেট থেকেও টাকা চুরি করতে পারে।

উল্লেখ্য যে শুধুমাত্র  AnyDesk অ্যাপ চিন্তার কারণ নয়। এ রকম অনেক অ্যাপ রিমোটলি আপনার ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারে।

প্রিয় পাঠক–পাঠিকা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো বিষয়ে জানা- অজানা তথ্য আমাদের সাথে আপনিও শেয়ার করতে পারেন।১০০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখে ছবি সহ মেইল করুন  wonderlandcity.net@gmail.com ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

Comments