১লা মে, ২০১৯ তারিখ থেকে এয়ার ইন্ডিয়ার যাত্রীরা বিমান টিকিট কাটার ২৪ ঘন্টার মধ্যে টিকিট বাতিল বা পরিবর্তন করলে কোন চার্জ করা হবে না।
এয়ার ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুসারে এই সুবিধা পাওয়া যাবে যদি টিকিট বাতিল বা পরিবর্তন বিমান ছাড়ার কমপক্ষ্যে ৭ দিনের আগে হয়।
বিমান নিয়ন্ত্রক ডিজিসিএ 'যাত্রী অধিকার চার্টার' প্রকাশ করার কিছু সপ্তাহের মধ্যেই এয়ার ইন্ডিয়া এই নতুন বিমান টিকিট নীতি চালু করেছে।
এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর ২৪শে এপ্রিল, ২০১৯ তারিখের একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ডিজিসিএ দ্বারা নির্ধারিত বিনা মূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট বাতিলকরণের নীতির সুবিধা ১লা মে, ২০১৯ তারিখ থেকে পাওয়া যাবে।
টিকিট কাটার ২৪ ঘন্টার পর বাতিল বা পরিবর্তন করলে এই সুবিধা পাওয়া যাবে না। তখন সাধারণ নিয়মে বাতিলের চার্জ ধার্য করা হবে। এই বাতিলকরণের নীতি বিভিন্ন বিমান সংস্থাগুলির ক্ষেত্রে আলাদা আলাদা এবং অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। তবে বর্তমানে বাতিলকরণের নীতি অনুসারে এই চার্জ ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা হতে পারে। সাথে জিএসটি যোগ করা হবে।

Comments
Post a Comment