যদি আপনি এখনও ২০১৮-১৯ সালের আয়কর রিটার্ন জমা দিয়ে না থাকেন তাহলে নিচের কয়েকটি বিষয় আপনার জানা উচিত।
১) আয়কর দপ্তর তার ডেটাবেস বিশ্লেষণ করে দেখে নিচ্ছে কারা বড় রকমের লেনদেন করেছেন কিন্তু এখনও রিটার্ন জমা দেয় নি। আপনি যদি এখনও আপনার আয়কর রিটার্ন জমা না করে থাকেন তবে আইনী কার্যধারা এড়াতে আপনার কাছে কয়েকদিন বাকি আছে।
২) ২০১৮-১৯ সালের আয়কর রিটার্ন দাখিলকৃত ব্যক্তিরা আয়কর আইনের অধীনে কার্যধারা এড়াতে আগামী ২১ দিনের মধ্যে তাদের রিটার্ন জমা দিতে হবে।
৩) অন্যথায় আয়কর দপ্তর নোটিশ পাঠাবে এবং আপনাকে ব্যাখ্যা দিয়ে সঠিক আয়কর জমা দিতে হবে। যদি আপনার দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক হয় তবেই নোটিশ ক্লোস করা হবে।
৪) এর জন্য আপনাকে কোনও আয়কর অফিসে যাওয়ার প্রয়োজন নেই কারণ সমগ্র প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করা হবে।
৫) আপনি যদি এর উত্তর নির্দিষ্ট দিনের মধ্যে না দেন বা রিটার্ন জমা না দেন তাহলে ১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী আপনার রিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Post a Comment