আপনি যদি সিনিয়ার সিটিজেন হোন তাহলে পোস্ট অফিস আপনার সঞ্চয়ের ওপর ৮.৭০% হারে সুদ দেবে। জেনে নিন এর জন্য আপনাকে কি করতে হবে-
ভারতের পোস্ট অফিস বিভিন্ন সঞ্চয় প্রকল্পগুলির ওপর বিভিন্ন হারে সুদ দেয়। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস) হল পোস্ট অফিসের নয়টি ছোট সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে একটি। এই প্রকল্পটিতে বছরে ৮.৭০ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
এখন পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সঞ্চয় প্রকল্প (এসসিএসএস) সম্পর্কে কয়েকটি বিষয় জেনে নিন:
১) যাদের বয়স ৬০ বা তার অধিক সে সব ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এছারাও যাদের বয়স ৫৫ বা তার অধিক এবং ৬০ বছরের কম যারা স্বেচ্ছায় অবসর নিয়েছেন তারাও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
২) এখানে ১০০০ টাকা থেকে সর্বাধিক ১৫ লাখ টাকা পর্যন্ত রাখতে পারেন।
৩) এই সঞ্চয় প্রকল্পটির মেয়াদ পাঁচ বছর।
৪) মেয়াদের আগে অ্যাকাউন্ট বন্ধ করে টাকা তোলা যাবে। এক বছর পর অ্যাকাউন্ট বন্ধ করলে জমানো টাকার ওপর ১.৫০ শতাংশ হারে টাকা কাটা হবে। আর দু বছর পর একাউন্ট বন্ধ করলে জমানো টাকার ওপর ১ শতাংশ হারে টাকা কাটা হবে।
৫) এই প্রকল্পে বিনিয়োগ করলে আয়কর আইনের ধারা 80C এর সুবিধা পাবেন।
৬) ম্যাচুরিটির পরে আবার এই প্রকল্পে আরও তিন বছরের জন্য টাকা জমানো যাবে। এই ক্ষেত্রে, এক বছর পর অ্যাকাউন্ট বন্ধ করে দিলে কোনো টাকা কাটা যাবে না।
৭) এই অ্যাকাউন্টে মনোনয়নের সুবিধা আছে।
৮) অ্যাকাউন্ট এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তর করা যেতে পারে।
৯) অ্যাকাউন্ট এক বা একের অধিক খোলা যেতে পারে। তবে সব অ্যাকাউন্ট মিলিয়ে টাকার পরিমাণ ১৫ লাখের বেশী হওয়া চলবে না।
১০) এই অ্যাকাউন্ট যৌথ ভাবে খোলা যাবে। যৌথভাবে স্বামী / স্ত্রী অ্যাকাউন্ট পরিচালনা করতে পারে। যাইহোক, যৌথ অ্যাকাউন্ট শুধুমাত্র স্বামী বা স্ত্রী সঙ্গে খোলা যাবে এবং যৌথ অ্যাকাউন্টের প্রথম নাম বিনিয়োগকারীর হতে হবে।

Comments
Post a Comment