আপনি আপনার স্বপ্নের বাড়ি বা পরিবারের জন্য একটা নতুন গাড়ী কেনার কথা ভাবছেন? ঋণ পেতে গেলে আপনার আয়ের এবং আয়কর রিটার্ন জমা দেবার প্রমাণ অবশ্যই থাকতে হবে। কিন্তু ঋণ এবং তার পরিমাণ শুধু এই দুটো ডকুমেন্টের ওপর নির্ভর করে না। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিতে হলে আপনার ভাল ক্রেডিট স্কোর থাকা চাই।
ক্রেডিট স্কোরটি হ'ল ৩০০ এবং ৯০০ এর মধ্যে একটি ৩-সংখ্যার নম্বর যা সিআইবিআইএল (CIBIL) দ্বারা প্রকাশিত হয়। আপনি যদি ভাল ঋণ পেতে চান তবে আপনার সিআইবিআইএল স্কোর ৭০০ এর উপরে থাকতে হবে। আপনি কি ভাবে আপনার ক্রেডিট স্কোর যাচাই করবেন সেটা আমরা আগের প্রতিবেদনে জানিয়েছি।
ক্রেডিট স্কোর নির্ভর করে আপনার রিপেমেন্ট হিস্ট্রি, ক্রেডিট লিমিট, ক্রেডিট নির্ভরতা, রিপেমেন্ট প্যাটার্ন, বর্তমান মাসিক কিস্তি (EMI)র মত কয়েকটি কারণের ওপর।
এখন জেনে নিন ৫ টা উপায় যার দ্বারা আপনি আপনার ক্রেডিট স্কোর ভালো রাখতে পারবেন।
১) একটা ভাল ক্রেডিট প্রোফাইল রাখতে গেলে আপনাকে ঠিক সময়ে সব EMI পরিশোধ করতে হবে। নির্ধারিত তারিখের পর ইএমআই পরিশোধে করলে ঋণদাতার কাছে এটি নেতিবাচক হয়ে যাবে।
২) ক্রেডিট কার্ডের বিল সময়মত পেমেন্ট করে দিন। ক্রেডিট প্রায় সকলেরেই প্রয়োজন। ক্রেডিট কার্ডগুলি আপনাকে একটা লিমিটের মধ্যে ক্রেডিট দিয়ে থাকে। ক্রেডিট কার্ডগুলির সাহায্যে আপনি ক্রেডিট সীমা বা কিছু ক্ষেত্রেও এর চেয়েও বেশি ঋণ পেতে পারেন। ক্রেডিট কার্ডের বিলগুলি সময়মত পরিশোধ করলে একটা ভাল পরিশোধের প্যাটার্ন প্রতিফলিত হয়। এর ফলে ক্রেডিট কার্ড প্রদানকারী কর্তৃপক্ষের আপনার ক্রেডিট সীমা বৃদ্ধি করতে পারে।
৩) ভাল ক্রেডিট ব্যবহার রেসিও (Ratio) বা অনুপাত বজায় রাখতে হবে। ক্রেডিট ব্যবহার অনুপাত নির্দিষ্ট ক্রেডিট সীমা দিয়ে উপলব্ধ ক্রেডিট সীমা ভাগ করে গণনা করা হয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তির দুটো ক্রেডিট কার্ড আছে যার লিমিট যথাক্রমে ৪০,০০০ এবং ৮০,০০০ টাকা। ক্রেডিট কার্ড হোল্ডার যদি উভয় ক্রেডিট কার্ড থেকে মোট ৫০,০০০ টাকা খরচ করে, তাহলে ক্রেডিট ব্যবহার অনুপাত হবে (৫০,০০০ / ৪০,০০০ + ৮০,০০০), অর্থাৎ, ৪১.৬৭ শতাংশ। বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে গ্রাহকদের ক্রেডিট ব্যবহারের অনুপাত প্রায় ৪০ শতাংশের কাছাকাছি রাখতে হবে কারণ এটি ক্রেডিটের উপর নির্ভরশীলতার প্রতিফলন করে।
৪) অপ্রয়োজনীয় ওভারড্রাফ্ট সুবিধা বা স্বল্পমেয়াদী ঋণগুলি আপনার জন্য খারাপ হতে পারে। আপনি এই ধরণের ঋণগুলি এড়িয়া চলুন কারণ এগুলি আপনার উপর বেশী ঋণের বোঝা নির্দেশ করে যা ব্যাংকের দৃষ্টিকোণ থেকে একটি বড় নেতিবাচক।
৫) ন্যূনতম ব্যালেন্স পরিশোধ করবেন না। ক্রেডিট কার্ড বিলে দেখায় শুধুমাত্র ন্যূনতম টাকা পরিশোধ করতে এবং বাকী টাকা পরের মাসে টেনে নিয়ে যেতে। এর একটা প্রতিকূল প্রভাব আছে। প্রথমত, ক্রেডিট কার্ড প্রদানকারী ব্যাংকটি অবশিষ্ট বিলের ক্ষেত্রে ২২ থেকে ৪৪ শতাংশের সুদের হার চার্জ করে এবং দ্বিতীয়ত, এই রিপেমেন্ট প্যাটার্ন ক্রেডিট প্রোফাইলকে দূর্বল করে দেয়। আপনার উচিত বিলের টাকা এক সাথে একবারে পরিশোধ করা।
প্রিয় পাঠক–পাঠিকা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো বিষয়ে জানা- অজানা তথ্য আমাদের সাথে আপনিও শেয়ার করতে পারেন।১০০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখে ছবি সহ মেইল করুন wonderlandcity.net@gmail.com ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

Comments
Post a Comment