ব্যাংক বা পোস্ট অফিসে একাউন্ট খুলতে গেলে বা নতুন মোবাইল নম্বর সংযোগ করার জন্য আপনার কাছ থেকে সেই সব সংস্থা আধার কার্ড চাইছে। কিন্তু জানেন কি এই সব ক্ষেত্রে এখন আধার কার্ড বাধ্যতামূলক নয়। জেনে নিন কোন কোন ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক।

ভারত সরকারের লক্ষ্য প্রতিটি নাগরিকের আধার কার্ড যেন তাদের প্যান, ব্যাংক একাউন্ট, মোবাইল নম্বর, ইউএএন (UAN) এবং অন্যান্যদের সাথে লিংক বা সংযোগ করা থাকে। কিন্তু জেনে নিন কোন তিনটি পরিষেবায় আধার বা আধার কার্ড লিংক বা সংযুক্তকরন বর্তমানে আবশ্যিক।

ভারত সরকারের লক্ষ্য প্রতিটি নাগরিকের তাদের ১২ সংখ্যার বায়োমেট্রিক আইডি আধার কার্ড তাদের আয়কর দপ্তর দ্বারা প্রদান করা প্যান, ব্যাংক একাউন্ট, মোবাইল, প্রভিডেন্ট ফান্ডের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) এবং অন্যান্য সরকারী পরিষেবাগুলির সাথে আধার কার্ড সংযুক্ত করা।
গত বছরের সেপ্টেম্বরে সুপ্রীম কোর্ট জানিয়েছে আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট ও মোবাইল নাম্বারের সাথে লিংক বাধ্যতামূলক নয় এবং এই আধার কার্ড ইউজিসি (UGC), এনইইটি (NEET) এবং সিবিএসই (CBSE) পরীক্ষায় উপস্থিত বা ভর্তি হওয়ার জন্য বাধ্যতামূলকভাবে প্রয়োজন হবে না। এ ছাড়া, সুপ্রীম কোর্ট আরোও বলেছে যে কোনও প্রাইভেট সংস্থা আধার চাইতে পারে না এবং সরকার জাতীয় নিরাপত্তার কারণে কোনো ব্যক্তির আধারের বিবরণ প্রকাশ করতে পারে না।
এখানে কয়েকটি পরিষেবার তালিকা দেওয়া হল যেখানে আধার এবং আধার লিঙ্কিং বা সংযোগ বর্তমানে বাধ্যতামূলক।
১) আধার-প্যান কার্ড সংযোগ:
প্যান কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করা এখন আয়কর আইনে বাধ্যতামূলক। কারন সহজেই কর ফাঁকি দেবার জন্য একজন অনেকগুলি প্যান কার্ড করিয়ে রাখতে পারে। যে প্যান কার্ডগুলি লিংক করা থাকবে না সেই প্যান কার্ডগুলি অবৈধ বলে ঘোষনা করা হবে। আয়কর রিটার্ন দাখিলদারদের এই লিংক করার শেষ তারিখ ৩১শে মার্চ, ২০১৯।

২) সরকারি কল্যাণ প্রকল্পের জন্য আধার: সরকার কর্তৃক প্রদত্ত জনকল্যাণ মূলক স্কিম এবং অনান্য ভর্তুকির সুবিধা গ্রহণের জন্য আধার কার্ডের প্রয়োজন।
৩) আয়কর রিটার্ন দাখিলের জন্য আধার কার্ড: আয়কর রিটার্ন দাখিলের জন্য PAN কার্ডের সাথে আধার কার্ডের সংযোগ স্থাপন বা লিংক করা বাধ্যতামূলক থাকবে।
এখন পর্যন্ত ইপিএফ (EPF)এবং অন্যান্য সংস্থারা নিশ্চিত করে জানাইনি যে সেখানে আধার কার্ড সংযোগ এখন প্রয়োজন কিনা।
প্রিয় পাঠক–পাঠিকা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো বিষয়ে জানা- অজানা তথ্য আমাদের সাথে আপনিও শেয়ার করতে পারেন।১০০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখে ছবি সহ মেইল করুন wonderlandcity.net@gmail.com ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

Comments
Post a Comment